Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অসমাপ্ত কাজ শেষ করবেন নতুন চিফ প্রসিকিউটর— আশা তাজুল ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) রেখে যাওয়া অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর সম্পন্ন করবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের প্রতি শুভকামনা জানিয়ে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে নতুন নেতৃত্বের অধীনে প্রসিকিউশন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে যেসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তার অনেকগুলো এখনো চলমান রয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। আশা করি নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন।

বিজ্ঞাপন

বিদায়ী এই চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচারপ্রক্রিয়া একটি চলমান ও ধারাবাহিক বিষয়। এখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য। প্রসিকিউশন টিমের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর