Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় দাদিকে হত্যা ও নাতিকে অপহরণের পর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে নিজ বাড়ি থেকে দাদিকে হত্যা ও নাতনিকে অপহরণের পর ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পৃথক স্থান থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান।

নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হয় স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। একপর্যায়ে জামিলাকে খোজাখুজির এক পর বিবস্ত্র অবস্থায় সরিসার ক্ষেতে মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানায়, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর