Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৩:৪১

– ছবি : সংগৃহীত

যুদ্ধাবস্থার জন্য লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (৮ মার্চ) দূতাবাস থেকে বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেয়া হয়।

সতর্ক বার্তায় বাংলাদেশিদের উদ্দেশ্য বলা হয়, বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) বুরুজ আল বারাজনে এবং হাদাছ এলাকা ত্যাগ করন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরু করেছে। সে কারণে এই অঞ্চল থেকে সব নাগরিকরা নিরাপদে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো