Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের গোয়েন্দা সদর দফতরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:৪৬

ইসরায়েলি সামরিক ঘাঁটি ও দেশটির নিরাপত্তা পরিষেবা শিন বেত এবং দুটি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা’র বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর ড্রোন দিয়ে ইসরায়েলের পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটি এবং শিন বেতের সদর দফতরকে লক্ষ্যবস্তু করা হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, হামলাগুলো চালানো হয়েছে ইসরায়েলের পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে।

এর মধ্যে পালমাচিম বিমান ঘাঁটি ভূমধ্যসাগর উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত, আর ওভদা বিমান ঘাঁটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

বিজ্ঞাপন

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর