Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফা বিশ্বকাপ ২০২৬ / ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরাবে না ফিফা

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১৪:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে জটিলতা ততোই বাড়ছে। টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে ভেন্যু ও ভিসা জটিলতায় হুমকির মুখে পড়েছে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া। এসবের মধ্যেই ফিফা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকো কিংবা কানাডায় নেবেন না তারা।

মদ্ধপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এরই মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছেন, এবারের জুনে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবেন না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইরানের উচিত হবে নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপ বয়কট করা।

দুই পক্ষের এমন মন্তব্যের পর সবাই তাকিয়ে ছিল ফিফার দিকে। ইরানের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

ফিফার এক মুখপাত্র সূচিতে কোনোরকম পরিবর্তন আনতে অনাগ্রহের কথা জানিয়েছেন, ‘বিশ্বকাপ পরিকল্পনায় আলোচনা চালিয়ে নিতে ইরানসহ সকল অংশগ্রহণকারী সদস্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে ফিফা। ২০২৫ সালের ৬ ডিসেম্বর প্রকাশিত সূচি অনুয়ায়ী সব দলের ম্যাচ আয়োজনের লক্ষ্যে আছে ফিফা।’

গত বছর এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে সেরা হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ইরান।

আগামী ১১ জুন শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। গ্রুপ পর্বে ইরানের দুটি ম্যাচ খেলার কথা লস অ্যাঞ্জেলসে, অন্যটি সিয়াটলে। ‘জি’ গ্রুপে এশিয়ার দেশটির সঙ্গী বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর