Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাটল ট্রেন সমস্যার সমাধানে রেল প্রতিমন্ত্রী সাথে কথা হয়েছে: হেলাল উদ্দিন

চবি করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৮:০২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২২:৩০

– ছবি : সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের শাটল ট্রেন সমস্যার সমাধানে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ‘বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সমস্যা নিয়ে আমি ইতোমধ্যে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দুইটি ডিপিপি জমা হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য আমি আন্তরিকভাবে কাজ করব।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “বাংলাদেশের প্রতিটি অর্জন সংগ্রামের ফসল। প্রতিটি অধিকার সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে। ২০২৪ সালের গণআন্দোলন ও ঠিক তেমনই। এ সময় যারা মাঠে ছিলেন, তারাই এর বাস্তবতা সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারবেন। এ সময় তিনি সমাজের সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।