Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে ১৪ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২১:০৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: তের হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং অবশিষ্ট ৪টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি টাকা ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে রয়েছে- ‘এক্সপান্ডিং এক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দ্য আরবান পপুলেশন প্রকল্প’; ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প’; ‘বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প’; রেজিলিয়েন্ট ইনফ্রাসট্রাকচার ফর এডাপ্টেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রজেক্ট (১ম পর্যালোচনা) প্রকল্প’; ‘সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)’;

কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন) প্রকল্প’; ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধন) প্রকল্প’; ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প’;‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প’; ‘বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক (জেড-৮৯১০) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত) প্রকল্প’;‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চর কাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরী ঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)” প্রকল্প’; ‘বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মী পাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প;

প্রকল্পের মেয়াদ বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, সভায় পঞ্চম বারের মত তিনটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু মেয়াদ বাড়ানো হলেও কেন প্রকল্প তিনটির মেয়াদ ৫ বার বাড়ানো হলো- এর কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ সচিবকে আহবায়ক করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছ। এর মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প রয়েছে- ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প’ এবং ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প’

পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোপূর্বে অনুমোদিত ৩৩ প্রকল্প

এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৩৩টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো- ১. কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১ তম কিঃমিঃ এ রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ২. আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দরে মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (১ম সংশোধিত) ৩. লেবুখালী-রামপুর-মির্জাগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প ৪. ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট এবং সিএমএম কোর্ট ভবন এর আধুনিকায়ন কাজ প্রকল্প ৫. বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তজার্তিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ৬. হবিগঞ্জ জেলায় সুতাং নদী পুনরুজ্জীবিতকরণ ও দুষণমুক্তকরণ প্রকল্প ৭. কুষ্টিয়া জেলার হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প ৮. রাজশাহী ও নাটোর জেলার অন্তগর্ত বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প ০৯. কক্সবাজার জেলার বাঁশখালী নদী পুনরুজ্জীবিত,দখলমুক্ত ও দূষণমুক্তকরণ ১০. রংপুর জেলার আলাইকুড়ি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প ১১. মৎস্যচাষ ও মৎস্যখাতে আসিয়ান বাংলাদেশ সহযোগিতা (২য় পর্যায়) প্রকল্প ১২. পোল্টি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প ১৩. প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর (২য় সংশোধিত) প্রকল্প ১৪. পথ কুকুরের মাধ্যমে জলাতংক রোগ বিস্তার রোধ প্রকল্প ১৫. প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প ১৬. সুগারক্রপসের প্রধান ক্ষতিকর পোকামাকড়ের বায়ো-র‌্যাশনাল দম ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন ও সক্ষমতা উন্নয়ন প্রকল্প ১৭. মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ (১ম সংশোধিত) প্রকল্প ১৮. আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প ১৯.বঙ্গবন্ধু-পিয়ারে এলিয়ট ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র (বিপি-এটিসি) স্থাপন এবং বাংলাদেশর কৃষি গবেষণায় সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত) (সমাপ্তকৃত) প্রকল্প ২০. বাংলাদেশের নির্বাচিত এলাকায় সমাজভিত্তিক কুচিঁয়া সংরক্ষন চাষ উন্নয়ন এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনা প্রকল্প ২১.এফএমডি ও এলএসডি রোগের ভ্যাকসিন উৎপাদন জোরদারকরণ প্রকল্প ২২. গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেগ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক প্রায়োগিক গবেষণা প্রকল্প ২৩. জেলা সমবায় কার্যালয় নওগাঁ এর অফিস ভবন নির্মাণ প্রকল্প ২৪.নভোথিয়েটার রংপুর স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প ২৫.আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১০টি) (২য় সংশোধিত) প্রকল্প ২৬. টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্প ২৭. ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (১ম সংশোধিত) ২৮. বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) (বিশেষ সংশোধিত) (১ম সংশোধিত) প্রকল্প ২৯. ডিপিডিসির আওতায় ঢাকার কাওরানবাজারে ভূ-গর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ লক্ষ্যে সংশোধন) ৩০. বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন (২য় সংশোধন) ৩১.ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন (২য় সংশোধিত) ৩২.বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (১ম সংশোধন) প্রকল্প ৩৩. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর