Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৮:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান চালানো হবে।’

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।’ অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

এছাড়া জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সও ঘোষণা করেন সালাহউদ্দিন আহমদ।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর