Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৬:০৭

রাজবাড়ী: রাজবাড়ীতে পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজবাড়ী শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজবাড়ী ফারিয়ার সভাপতি সৈয়দ আলী ইকবালের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, রাজবাড়ী ম্যানেজার ফোরামের সভাপতি কমল কৃষ্ণ, ফারিয়াসহ সভাপতি জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আমরা যারা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরি করি আমাদেরকে হাসপাতালসহ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন, বরং তারা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। অথচ বিভিন্ন সময় তাদের নানাভাবে অপমান ও হেনস্থা করা হয়। আমরা দিনরাত পরিশ্রম করে জীবীকা নির্বাহ করি। আমাদের কর্মস্থান নিরাপদ রাখা সরকারের দায়িত্ব।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ওষুধ প্রতিনিধিদের ওপর এমন হয়রানি বন্ধ না হলে তারা সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ১২ জন ওষুধ প্রতিনিধিকে আটক করে। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে ফারিয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর