Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ট্রাক উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উলটে রাসেল মিয়া (২০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া জেলার ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা ঢাকা-টাঙ্গাই মহাসড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রাকটি রাস্তার বিভাজকের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর