Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় চিপস তৈরি কারখানায় আগুনে পুড়ে ২ কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৩:২০

ঢাকা: রাজধানীর বাড্ডায় চিপস তৈরি কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারী মারা গেছেন।

সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পুর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুট চিপ তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। রাত ২টার দিকে আগুনের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপস কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। এরপর ভিতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগুনে পুরে দুই কর্মচারী মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্রাহ ফুড নামে টিনসেডের দুইতলা চিপস তৈরি কারখানায় কাজ করে। গতরাতে তারা ১০জন কর্মচারী কারখানার ভিতরে ছিল।

তিনি আরও জানান, গতরাত ১০টার তারা খাওয়া দাওয়া করে কারখানার দুইতলায় ঘুমিয়ে পরে। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এরপর নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজে ঘুম ভেঙে যায়। কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেনি। আগুন নেভানোর পর দুইতলা থেকে তাদের মরদেহ পাওয়া যায়। কারখানার নিচতলায় শটসার্কিট থেকে আগুন লেগেছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর