Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু, প্রথম দিনেই ফিরছেন ৫ হাজার ৪৩৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ০৯:৫১

দেশে ফিরছেন হাজিরা – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত (সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে) থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট।

শনিবার ৩০ মে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিন থেকে এ তথ্য জন্য গেছে।

জানা যায়, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটের মাধ্যমে হাজিদের প্রথম দল দেশের উদ্দেশ্যে রওনা দেয়। ফিরতি যাত্রার প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

বিজ্ঞাপন

এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া এবং ভিসাসহ প্রয়োজনীয় সব ধরনের আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। এছাড়া হজযাত্রী পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর (বিমান বাংলাদেশ, সাউদিয়া ও ফ্লাইনাস) সাথে আগে থেকেই প্রয়োজনীয় সমন্বয় করা হয়। ফলে কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী যথাসময়ে সৌদিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এবং সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরব পৌঁছায়।

সব মিলিয়ে ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে অবস্থান করছে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার অধীনে গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি এজেন্সির ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।

সারাবাংলা/এনএল/এসআর