Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১০:২৮ | আপডেট: ১ জুন ২০২৬ ১০:৪৬

নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে অপর একজন।

সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, আজ (১ জুন) সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহি সিংড়া যাচ্ছিলো। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম।

ওসি আরও জানান, পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর