ঢাকা: ভোটার নিবন্ধন ফরম-২ (২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সব) ডাটাবেইজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইতোমধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠ পর্যায়ে এমন নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।
ইসি সুত্রে জানা গেছে, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অন্যদিকে এনআইডি’র তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে।
আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেইজে নাই- তাদেরটা আপলোড করে এ কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সে হিসাবে কাজ চলছে।