ঢাকা: টানা ১০ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার (৮ জুন) সূচকের পতন হলেও মঙ্গলবারে ফের ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। মধ্যপাচ্যের যুদ্ধ-বিরতির সম্ভাবনা এবং নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠনের পর মঙ্গলবার (৯ জুন) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশগ্রহণকারী অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।