Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১২:৫৪

মরদেহের প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিজয়স্মরনী রোডে মাইক্রোবাসের ধাক্কায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যবসায়ী মারা গেছে।

বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার বিজয়স্বরনী মিরপুর রোডে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে মৃত ইয়াকুব আলী ছেলে সিয়াম আহমেদ মানিক জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া গ্রামে। বর্তমানে মিরপুর পল্লবী ১২নম্বর সেকশন এলাকায় থাকেন। মিরপুরে তাদের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে।

তিনি আরও জানান, রাতে বাবা ব্যবসায়িক কাজে জুরাইন পোস্তগোলা এলাকায় যায়। সেখান থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মিরপুরের বাসায় ফিরছিল। বিজয় সরণি এলাকায় আসলে পেছন দিক থেকে বসুন্ধরা গ্ৰুপের টিএস স্পোর্টস চ্যানেলের একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। এরপর মোটরসাইকেল চালক আমার বাবাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কাফরুল থানার উপ-পরিদর্শক মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, রাতে বিজয়স্বরনী এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টসের গাড়ি চালক ফরহাদ (২৫) নিজেই মাইক্রোবাসে করে আহত ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এক একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। গাড়ি চালক ফরহাদ আমাদের হেফাজতে আছে। তবে গাড়িটি পাওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর