Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি

স্টাফ করেসপন্ডেট
১৫ জুন ২০২৬ ১২:৫৩ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৩:৪৬

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। 

ঢাকা: রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন এবং পরে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে আরও টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর