Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগকে ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব: জাতীয় পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৫:১৬ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৪৬

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম হোয়াম্মদ কাদের। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম হোয়াম্মদ কাদের বলেছেন, বড় একটা দলকে (আওয়ামী লীগ) বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। আওয়ামী লীগকে দূরে রাখা হয়েছে। এ রকম একটা বড় দলকে দূরে রাখলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।

সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর প্রতিক্রিয়া’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি তিনি এই মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আর্থ সামাজিক পরিস্থিতি উন্নয়নের জন্য এই মুহূর্তে জরুরি প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগের মত একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠিকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠির মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই বৃহৎ জনগোষ্ঠির সামাজিক ও অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা বানিজ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয় সেক্ষেত্রে এই জনগোষ্ঠির অর্থনীতিতে অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়ছে। এ মুহুর্তে সবচেয়ে বেশী প্রয়োজন বিনিয়োগ। আর রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য অত্যান্ত জরুরি।

গোলাম হোয়াম্মদ কাদের বলেন, আওয়ামী লীগের সমর্থকদের রাজনৈতিক অধিকার আইনগতভাবে হরন করা হলে এবং তাদের স্বাভাবিক জীবন যাত্রা জেল, জুলুম ও নির্যাতন নিপিড়নের মাধ্যমে দমন করে রাখলে এই বিরাট জনগোষ্ঠি সব সময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকার চেষ্টা করবে। ফল শ্রুতিতে রাজনৈতিক স্থিতিশীলতা বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি দেশ একটি সংকট কাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত ধারনা করা যাচ্ছে না। তবে, সেটা যে বিশাল এ বিষয়ে সংশয় থাকা উচিত নয়। সে প্রেক্ষিতে জাতীয় ঐক্য অর্থাৎ প্রতিহিংসা, বিদ্বেষ ভুলে দল মত নির্বিশেষে সকল নাগরিকদের একতা বন্ধ করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর