Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ০০:১৮ | আপডেট: ১৭ জুন ২০২৬ ০০:১৯

মাদকসেবী বিকাশ চন্দ্র বালা। ছবি: সংগৃহীত

বরিশাল: গৌরনদীতে মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে না পারায় বাবা-মাকে নির্যাতনের ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলার গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এ ঘটনা ঘটে।

‎দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিকাশ বালা মাদকের টাকা জোগার করতে না পারলেই বসতঘর ভাঙচুরসহ তার মা ও বাবাকে মারধর করে আসছিল। তাকে সুস্থ করার জন্য ছয় মাস রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। সেখান থেকে বের হয়েই এলাকার কতিপয় মাদকসেবীদের প্ররোচণায় বিকাশ ফের মাদকাসক্ত হয়ে পড়েন। এর আগে বিকাশের মা ও বাবা তাদের জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচণায় বিকাশ দেশে চলে আসে।

বিজ্ঞাপন

‎তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্য পেয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ বালাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তী সময়ে আটক বিকাশকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম‎
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর