Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবরে ছিনতাই, কব্জি কাটা গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১১:২১

ঢাকা: রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ (৩৩) পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৭ জুন) সকালে র‍্যাব-২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার অন্যান্যরা হলো- রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) ও মো. তরিকুল ইসলাম (২৫)।

হাসান মুহতারিম বলেন, মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কব্জি কাটা আনোয়ার গ্রুপের আরও সদস্যকে ধরতে এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলমান।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল মঙ্গলবার সকালে আদাবরে দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় মঙ্গলবার দুপুরে আসামিদের ধরতে মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ে আদাবর থানা অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় থানার ওসি ও এসআইয়ের ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি ছোড়ে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হাতুড়ি উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫

আরো

সম্পর্কিত খবর