Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / পেনাল্টি মিসে বিরক্ত ছিলেন মেসি

ক্রীড়া ডেস্ক
২৩ জুন ২০২৬ ০৮:২৫

কাতার বিশ্বকাপেই মেসি বলেছিলেন,‘এটা আমার শেষ বিশ্বকাপ’। সেই মেসিই ৪ বছর পর খেলছেন আরও একটি বিশ্বকাপ। ৩৯ বছর ছুঁই ছুঁই বয়সেও আনন্দ বিলিয়ে চলেছেন আগের মতই। গড়ছেন একের পর এক রেকর্ডও।

দুই ম্যাচে ৫ গোল করে বুঝিয়েছেন, জাদুকরের জাদুর ঝাঁপি ফুরায়নি এখনও। মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙে তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতার পর মিক্সড জোনে মেসি বলেছেন,‘ আমি মাঠে খেলতে এবং ভালো সময় কাটাতে উপভোগ করি। আমরা মানুষদের এভাবে দেখতে এবং তাদের এই ধরনের আনন্দ দিতে পেরে খুশি।’

আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষেও হাটট্রিক হতে পারত মেসির। সেটা হয়নি তিনি পেনাল্টি মিস করায়। আর পেনাল্টি মিস করে নিজের উপর বিরক্ত হওয়ার কথাও জানালেন তিনি,‘খুব খারাপ শট নিয়েছিলাম। পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ ভীষণ বিরক্ত ছিলাম।’

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলের জয়ে নকআউট নিশ্চিত করায় খুশি মেসি,‘খুবই কঠিন জয় ছিল। আমরা জানতাম ম্যাচ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই কোনোভাবেই আমাদের মনোযোগ হারানো চলবে না। ম্যাচটা জিতে নকআউটে যেতে পেরে আমি খুশি। আমাদের জন্য ৬ পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেন আগামী সপ্তাহটি আমরা একটু স্বস্তিতে কাটাতে পারি। আমি সত্যিই খুশি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর