Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / মেসিকেই সর্বকালের সেরা মানেন ক্লোসা

ক্রীড়া ডেস্ক
২৩ জুন ২০২৬ ০৮:৩২

এই বিশ্বকাপেই লিওনল মেসির কাছে তার রেকর্ডটা হাতছাড়া হবে, এ অনেকটাই অনুমেয় ছিল। মেসি প্রথম ম্যাচে ছুঁলেন মিরোস্লাভ ক্লোসার সেই ১৬ গোলের রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে গড়লেন নতুন ইতিহাস। যে মেসির কাছে রেকর্ড হারালেন ক্লোসা, তাকেই সর্বকালের সেরা মেনে নিতে বললেন এই জার্মান কিংবদন্তি।

বিশ্বকাপ শুরুর আগেই মিরোস্লাভ ক্লোসা জানিয়েছিলেন, লিওনেল মেসি তার রেকর্ডটা ভাঙলে খুশিই হবেন তিনি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ বিশ্বকাপ গোলের রেকর্ডে ভাগ বসান মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে এই খুদে জাদুকর ভাঙেন ক্লোসার রেকর্ড।

রেকর্ড হাতছাড়া হওয়ার পর মেসিকে অভিনন্দন জানাতে সময় নেননি ক্লোসা। জার্মান একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে সর্বকালের সেরাও বললেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা,‘ আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

বিজ্ঞাপন

মেসির প্রতি নিজের মুগ্ধতা ক্লোসা আগেই জানিয়েছিলেন এভাবে, ‘কোনো সমস্যা নেই, রেকর্ড তো আজ কিংবা কাল ভাঙবেই। আর মেসি যদি সেটা করে, তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। সে একজন জিনিয়াস।’

সেই জাদুকরই শেষ পর্যন্ত ভাঙলেন ক্লোসান রেকর্ড। আলবিসেলেস্তে অধিনায়কের ৬ বিশ্বকাপে গোল ১৮টি। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই শুধু গোল পাননি মেসি। এবারের বিশ্বকাপে দুই ম্যাচে তিনি করেছেন ৫ গোল।
মেসির রেকর্ডের পেছনেই ছুটছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইরাকের বিপক্ষে প্রথমার্ধে লক্ষ্যভেদ করার পর তার গোল ১৫টি।

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১

আরো

সম্পর্কিত খবর