Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিল ভারত সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৯:৫৯

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী – ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) এক দাফতরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাফতরিক আদেশে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে দেওয়া কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা শুধু আনুষ্ঠানিক বা প্রটোকল-সংশ্লিষ্ট আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভারতের সাবেক রেলমন্ত্রী,পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে গত এপ্রিলে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১২ জুন বেনাপল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) তিনি ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ২৪–এর এ রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই নিকটতম প্রতিবেশী দেশের সম্পর্কে যে তিক্ততার সৃষ্টি হয়েছে, তা ঘুচিয়ে সম্পর্ক এগিয়ে নিতে অভিজ্ঞ এই রাজনীতিবিদকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুজরাটের ছেলে দীনেশ ত্রিবেদী দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। সেতারবাদক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন দীনেশ ত্রিবেদী। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর