Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে বিরোধীদলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৩:৪৩

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: চীন সফর সমাপ্ত করে দেশে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, তার এই বিদেশ সফরের মূল উদ্দেশ্য ও চিন্তা ছিল দেশের মানুষের স্বার্থ রক্ষা করা।

এর আগে, শনিবার (২৭ জুন) সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দুই দেশ সফর এবং স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য প্রদান করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় সংসদে বিরোধীদলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলের নেতা, তিনিও ইচ্ছা প্রকাশ করেছেন দেশের মানুষের পক্ষে কাজ করার। সুতরাং আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্যকে, বিশেষ করে বিরোধীদলের সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানাবো।’

বক্তব্যে প্রধানমন্ত্রী যে দুটি দেশ সফর করেছেন, উভয় দেশই বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে সরকারের প্রতি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ হওয়ায় রফতানির তুলনায় আমদানি অনেক বেশি। বর্তমানে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প এবং বৈদেশিক কর্মসংস্থান হলেও এই খাতকে আরও বহুমুখী করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি এবং প্রধানমন্ত্রী সফরে এসব বিষয় গুরুত্ব দিয়ে দুই দেশের সঙ্গে আলোচনা করেছেন বলে তিনি আশা প্রকাশ করে।

তিনি বলেন, পররাষ্ট্রনীতি ও দেশ গঠনে সরকারের পাশে থাকবো এবং সহযোগিতা করবে বিরোধীদল।

বক্তব্য শেষে সরকারি ও বিরোধী দলসহ পুরো সংসদের সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত ও সমর্থন জানান। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ধন্যবাদকেও টেবিল চাপড়ে তাকে স্বাগত ও সমর্থন জানান সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর