Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গরমে বাড়তি সুবিধা নিতে চায় বাংলাদেশি ক্লাব!

ক্রীড়া ডেস্ক
৫ আগস্ট ২০২৬ ০৯:০৪

ফিফার নিষেধাজ্ঞা থাকায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারছে না বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী। তাই ফর্টিজ ও বাংলাদেশ পুলিশ এফসি গত লিগে তৃতীয় ও চতুর্থ হয়েও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। ফর্টিজ ঘরের মাঠের গরম আবহাওয়াকে কাজে লাগাতে চায়।

পুলিশকে জর্ডানে খেলতে যেতে হলেও ফর্টিজ হোমে খেলবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে। গত মৌসুমে ঢাকা আবাহনী কিরগিজ ক্লাব মুরাসের বিপক্ষে খেলেছিল ঢাকা স্টেডিয়ামে। সেই ম্যাচে মুরাস ২-০ গোলে জিতেছিল। ঢাকা স্টেডিয়াম ঐ ম্যাচ বিকেল পাঁচটায় শুরু হয়েছিল। কিরগিজস্তান ঠান্ডা প্রধান দেশ হওয়ায় ফর্টিজ ১১ আগস্ট বিকেল তিনটায় কিংস অ্যারেনায় ম্যাচের সময় নির্ধারণ করেছে। ৯ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে কিরগিজ ক্লাবের।

বিজ্ঞাপন

ফর্টিজের হেড কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘আমরা হোম অ্যাডভান্টেজ নেয়ার জন্যই বিকেল তিনটায় দিয়েছি। গরমে কিছুটা হলেও তাদের অস্বস্তি থাকে।’ আবহাওয়ার কারণে ফর্টিজ সুবিধা পেলেও দলীয় প্রস্তুতিতে কিরগিজ ক্লাবই এগিয়ে, ‘ওদের দেশে লিগ চলছে। খেলোয়াড়েরা খেলার মধ্যে রয়েছে আমাদের এখনো মৌসুম শুরু হয়নি। পাশাপাশি তারা আন্তর্জাতিক অঙ্গনে অনেক অভিজ্ঞও’, বলেন কোচ৷

এএফসি চ্যালেঞ্জ লিগে বিদেশি ফুটবলার নিবন্ধন ও খেলানো নিয়ে কোনো বিধি নিষেধ নেই। তাই এই ম্যাচে আট জন বিদেশি নিয়ে অনুশীলন করছে ফর্টিজ, ‘প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। এজন্য ম্যানেজমেন্ট সাধ্যমতো চেষ্টা করছে। শুধু এই ম্যাচের জন্য বিদেশি রয়েছে পাশাপাশি লিগের জন্যও আছে’, বলেন কায়সার।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর