Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৭:৩৮

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন – ছবি : সংগৃহীত

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে তিনি ভীমরুলীর হাটে পৌঁছান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন। পরে ছোট নৌকায় ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। স্থানীয় পেয়ারার স্বাদ নেয়ার পাশাপাশি নৌকায় বসে হাটের বেচাকেনা ও বাগানের চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।

ভীমরুলীতে বাগান ও বাজার পরিদর্শনের পর ট্রলারে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

বিজ্ঞাপন

মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দের ছিল। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয় তা দেখেছেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর