Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশন: আহত-নিহত ৭০ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত-নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত “অপরাজিতা” বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন অন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারকে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

– ছবি : সংগৃহীত

আইএসপিআর আরও জানায়, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ ২টি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতারাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতর, সেনাসদর ও সেনাকল্যাণ কনস্ট্রাকশনস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড (এসকেসিডি) এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্য, যারা বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর