Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৪

ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক।

আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর