Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ নিয়ে বিপাকে মর্গ, লাশ নিতে আসছে না স্বজনরা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৫:৪২

অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি – ছবি : সংগৃহীত

ঢাকা: ‎বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি-এর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নিয়ে এসেছে নৌপুলিশ। তবে হাসপাতালের মর্গে থাকা সাবেক এ বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ গ্রহণ করতে আসেনি স্বজনরা।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলেও কোন স্বজনের দেখা মেলেনি।

‎‎জানা যায়, গতকাল বুধবার রাত ৯টায় উত্তরা নৌপুলিশের সদস্যরা সাবেক বিমানবাহিনী কর্মকর্তা কেএম তাহসিফ সাউরি-এর মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে আসে। এরপর পর্যায়ক্রমে আজকে সকালে ডাক্তার আসার পরতার মরদেহ ময়নাতদন্তের কাজ সম্পন্ন করা হয়। তবে গতকাল রাতে মরদেহের সঙ্গে একজন স্বজন এসে মরদেহ দিয়ে গেলেও আজকে কোন স্বজন এখন পর্যন্ত আসেনি। এমন ঘটনা নিয়ে বিপাকে পড়েছে মর্গ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

‎সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে সাবেক এ বিমান বাহিনীর কর্মকর্তার মরদেহ নিয়ে আসা নৌপুলিশের কন্সটেবল হানিফ বলেন, আমি গতকাল মরদেহ নিয়ে এসেছি। তখন আমাদের সঙ্গে একজন স্বজন এসেছিলো। তিনি গতকাল রাতে মরদেহ রেখে চলে গেছেন। এরপর আর কোন স্বজন হাসপাতালে আসেনি। ময়নাতদন্ত প্রায় শেষ। এখন স্বজন না আসলে আমরা কার কাছে মরদেহ হস্তান্তর করবো তা বলতে পারছি না।

‎তিনি বলেন, ময়নাতদন্ত শেষে যদি কোন স্বজন না আসে। তাহলে আমরা মরদেহ হাসপাতালের মর্গে রেখে দিবো। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে যেভাবে দাফন করা যায় সেভাবেই তা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর