Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা হামলা, নিহত ১


৩ জানুয়ারি ২০১৮ ১৫:৩৮ | আপডেট: ৩ জানুয়ারি ২০১৮ ১৬:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ওই নেতার ভাই নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও তার ভাই বাড়িতে অবস্থান করছিলেন।

এমন সময় মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়ির মধ্যে বোমা ছুড়ে পালিয়ে যায়। এত কামাল হোসেন প্রাণে বেঁচে গেলেও তার ভাই মারা যান।

পুলিশ মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা যশোর পুলিশ সুপার আনিসুর রহমান।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন