Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত বাংলায়


১৩ জানুয়ারি ২০১৮ ১৯:৩৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট 

এ বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৩তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করা হবে বাংলায়।

রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে তাবলিগ জামাতের মুরুব্বিরা এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন।

ইজতেমায় উর্দুতে বয়ান করা ছাড়াও একই ভাষায় আখেরি মোনাজাত পরিচালনা হতো। কিন্তু এবার আখেরি মোনাজাত ও হেদায়াতি বয়ান দুটোই হবে বাংলায়।

বিশ্ব ইজতেমার মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, এবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইলের মাওলানা হাফেজ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান হয়, তা করবেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

বিজ্ঞাপন

শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। চারদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

সারাবাংলা/এসআই/এমআই