Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২২:২৭

রাজশাহী: রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পলিটেকনিক শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম অভ্র (২২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পদ্মা আবাসিক পারিজাত লেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম অভ্র শিরোইল কলোনী এলাকার মো. কালামের ছেলে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, মোটরসাইকেল আরোহী মোজাহিদুল ইসলাম অভ্রকে পিছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো