Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেক্সিমকো’ কাছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাওনা ৫০,৫০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ২০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেক্সিমকো লিমিটেডের কাছে দেশের ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের পাওনার পরিমাণ ৫০ হাজার ৫০০ কোটি টাকা।

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। ব্যাংকটির আইনজীবী ব্যারিস্টার মো. মনিরুজ্জামান এ প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো দেনার পরিমাণ ৫০ হাজার ৫০০ কোটি টাকা।

প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০ হাজার ৫০০ কোটি টাকা দায়-দেনা আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান।

এর আগে, গত ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

তারও আগে, গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম