Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা প্রেসক্লাবের ১১ স্থায়ী সদস্যের পদ বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ২১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভায় ক্লাবের ১১ জনের স্থায়ী সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনজন স্থায়ী সদস্যকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের উন্নয়ন, সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় আজীবন সদস্য হয়েছেন অমল সাহা, মকবুল হোসেন মিন্টু ও আব্দুল মালেক।

যাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তারা হলেন— শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মো. সেলিম, মল্লিক সুধাংশু, মো. আব্দুল হালিম, ফ ম সালাম, রাহুল রাহা, দীপ আজাদ, দেবাশীষ জোদ্দার, এস এম ফরিদ রানা, মো. আতিয়ার রহমান তরফদার ও মিনা অছিকুর রহমান দোলন।

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আহম্মদ মুসা রঞ্জু।

সারাবাংলা/টিআর