Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারি পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রিয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মুল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পিছনে ঘুরতে হবে।বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

সারাবাংলা/এইচআই