Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ফিরে পেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ০৯:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্যান্ডপেপার’ কাণ্ডের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারিয়েছিলেন তিনি, হয়েছিলেন নিষিদ্ধও। সেই স্টিভ স্মিথই আবার ফিরে পেলেন অজি টেস্ট দলের অধিনায়কত্ব। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে আসন্ন শ্রীলংকা সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া স্কোয়াডের নেতৃত্ব দেবেন স্মিথ।

ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে এরই মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে সিরিজটা তাই শুধুই নিয়ম রক্ষার। এই সিরিজকে সামনে রেখে নিয়মিত একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে বাদ পড়া নাথান ম্যাকসোয়েনি, বিশ্রামে আছেন সিডনি টেস্টে দারুণ পারফর্ম করা বোল্যান্ড।

বিজ্ঞাপন

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অজি অধিনায়ক কামিন্স। কামিন্সের পরিবর্তে স্মিথের কাঁধেই এসেছে নেতৃত্বের ভার। ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন স্মিথ, করেছেন টানা সেঞ্চুরিও।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন, শ্রীলংকার মাটিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে দল, ‘শ্রীলংকা সফর বরাবরই চ্যালেঞ্জিং। তরুণ ক্রিকেটাররা নতুন একটি কন্ডিশনে খেলে অনেক কিছুই শিখতে পারবে। টেস্ট ক্যারিয়ারে একটা ভালো অভিজ্ঞতা হবে তাদের। আমরা মাঠের কন্ডিশনের উপর নির্ভর করেই একাদশ সাজাবো।’

অস্ট্রেলিয়া স্কোয়াড– স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জন ইংলিশ, নাথান ম্যাকসোয়েনি, বেউ ওয়েবস্টার, নাথান লায়ন, মিচেল স্টার্ক, কুপার কনোলি, টড মারফি, ম্যাট কুনেমান, শন অ্যাবট।

সারাবাংলা/এফএম