Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসসির ৬ সদস্যের নিয়োগ আদেশ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

প্রজ্ঞাপনে বলা হয়, এই ছয় জন এখনো শপথ নেননি। তাদের ছয় জনের নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২ জানুয়ারি পিএসসির নতুন সদস্য হিসেবে এই ছয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছিল সরকার।

বিজ্ঞাপন

এরপর তাদের শপথ স্থগিত চেয়ে গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছিল পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিম কোর্ট।

পিএসসিতে নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় এই সমালোচনা হচ্ছিল। এরপর তাদের শপথ স্থগিত করা হয়।

এখন এই ছয় জনকে বাদ দিয়ে চেয়ারম্যানসহ পিএসসির সদস্যসংখ্যা ৯ জন হলো।

সারাবাংলা/কেআইএফ/ইআ