Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিএসএল ২০২৫ / পিএসএল ড্রাফট শেষে কে কোন দলে

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ০৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমজমাট এক আয়োজনে হয়ে গেল পাকিস্তান সুপার লিগের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। লাহোরের ঐতিহাসিক হাজুরি বাগে অনুষ্ঠিত এই নিলামে দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে নিজেদের পছন্দের ব্যক্তিদের কিনেছে পিএসএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি। চলুন দেখে নেওয়া যাক ড্রাফট শেষে কোন দলের হয়ে খেলবেন কারা।

এবারের পিএসএলের ড্রাফটে নাম ছিল ৩৯ জন বাংলাদেশির। তাদের মাঝে দল পেয়েছেন মাত্র তিনজন। সবার আগে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি তাকে দলে ভিড়িয়েছে ৫০ হাজার ডলারে। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। ২৫ হাজার ডলারে তাকে কিনেছে করাচি কিংস। একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন স্পিনার রিশাদ হোসেনও। ২৫ হাজার ডলারে তাকে দলে নিয়েছেন লাহোর কালান্দার্স।

বিজ্ঞাপন

৮ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। ১৯ মে করাচিতে হবে এবারের আসরের ফাইনাল।

লাহোর কালান্দার্স 

প্লাটিনাম: ফখর জামান, শাহীন আফ্রিদি, ড্যারেল মিচেল।

ডায়মন্ড: হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা।

গোল্ড: আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান।

সিলভার: ডেভিড ভিসে, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন।

সাপ্লিমেন্টারি: মুহাম্মদ নাঈম, সালমান আলী মির্জা, টম কুরান।

ইমার্জিং: মোমিন কামার, মুহাম্মদ আজাব।

 

পেশোয়ার জালমি

প্লাটিনাম: বাবর আজম, সায়িম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর।

ডায়মন্ড: মোহাম্মদ হারিস, করবিন বোশ, মোহাম্মদ আলী।

গোল্ড: হোসেন তালাত, নাহিদ রানা, আবদুল সামাদ।

সিলভার: আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবুল্লাহ জাদরান।

সাপ্লিমেন্টারি: আহমেদ দানিয়াল, আলজারি জোসেফ।

ইমার্জিং: আলী রাজা, মাজ সাদাকাত।

 

মুলতান সুলতানস

প্লাটিনাম: মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, মাইকেল ব্রেসওয়েল।

ডায়মন্ড: ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান।

গোল্ড: ক্রিস জর্ডান, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন।

সিলভার: ফয়সাল আকরাম, আকিফ জাভেদ, গুদাকেশ মতি, জোশ লিটল, তৈয়ব তাহির।

সাপ্লিমেন্টারি: আমের আজমত, জনসন চার্লস, ইয়াসির খান।

ইমার্জিং: শহীদ আজিজ, উবায়েদ শাহ।

 

ইসলামাবাদ ইউনাইটেড

প্লাটিনাম: নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট।

ডায়মন্ড: আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার।

গোল্ড: হায়দার আলী, সালমান আলী আগা, বেঞ্জামিন দ্বারউইস।

সিলভার: কলিন মুনরো, রুম্মান রেইস, আন্দ্রেস গুয়েস, মোহাম্মদ নওয়াজ, সালমান ইরশাদ।

সাপ্লিমেন্টারি: রাসি ফন ডার ডুসেন, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস।

ইমার্জিং:  হুনাইন শাহ, সাদ মাসুদ।

 

করাচি কিংস

প্লাটিনাম: আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়ার্নার।

ডায়মন্ড: হাসান আলী, জেমস ভিন্স, খুশদিল শাহ।

গোল্ড: ইরফান খান নিয়াজি, শান মাসুদ, আমের জামাল।

সিলভার: আরাফাত মিনহাস, টিম সেফার্ট, জাহিদ মাহমুদ, লিটন দাস, মীর হামজা।

সাপ্লিমেন্টারি: কেন উইলিয়ামসন, মির্জা মামুন ইমতিয়াজ, মোহাম্মদ নবী, ওমাইর বিন ইউসুফ।

ইমার্জিং: ফাওয়াদ আলী, রিয়াজুল্লাহ।

 

কোয়েটা গ্ল্যাডিয়েটরস

প্ল্যাটিনাম: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান।

ডায়মন্ড: আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো।

গোল্ড: আকিল হোসেইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল।

সিলভার: ফাহিম আশরাফ, খাজা নাফি, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররম শাহজাদ।

সাপ্লিমেন্টারি: মোহাম্মদ জিশান, ড্যানিশ আজিজ, কুসল মেন্ডিস, শন অ্যাবট।

ইমার্জিং: কাইল জেমিসন, হাসান নওয়াজ।

সারাবাংলা/এফএম