Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন শুরু সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২০ জানুয়ারি) থেকে। এদিন বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংশ্লিষ্ট নেতাদের যথা সময়ে বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/পিটিএম