Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অগ্রাধিকারভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করতে হবে। জনগণের জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্হা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা— চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হাগ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এসময় আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. এ,বি,এম,সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা ও পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/এসআর