Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের আন্দোলনে আ.লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। রাজধানীর শিক্ষাভবনের সামনে সড়ক অবরোধ করে তারা। অপর একটি প্রতিনিধিদল সচিবালয়ে গেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি শিক্ষাভবনের সামনে গিয়ে শেষ হয়। তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন, এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।

বিজ্ঞাপন

তাদের দাবি, চাকরিচ্যুতদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোশানলে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’

আরেক চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম তখন আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরি। পরে আমরা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করি। তিনি আমাদের কাগজপত্র দেখে বলেন আমাদের দাবি যৌক্তিক ও বলেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আন্দোলনরতদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের চাকরি ফিরিয়ে দেবেন। উনার এই আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু একে একে দিন পার হতে থাকে কিন্তু আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। তাই আমরা আবারো আন্দোলনে নেমেছি আমাদের চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত করব না।’

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এসব পুলিশ সদস্যরা চাকুরিচ্যুত হন। গত ছয় মাস ধরে নিজেদের চাকরি পুণরায় ফিরে পেতে আন্দোলন করে যাচ্ছেন এসব চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা।

সারাবাংলা/ইউজে/এমপি
বিজ্ঞাপন

আরো