Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটার তালিকা হালনাগাদ / নিবন্ধন কেন্দ্রের নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ নির্দেশনা পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ।

রোববার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সে নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি – ২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিষ্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল চলবে।

ভোটার রেজিষ্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস পর্যায়ে ভোটার রেজিষ্ট্রেশনের তারিখ ও রেজিষ্ট্রেশন কেন্দ্র নির্ধারণপূর্বক রেজিষ্ট্রেশন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিষ্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)।

জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক নির্ধারিত তারিখে রেজিষ্ট্রেশন কেন্দ্রসমূহে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে ইসি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো