Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে কাজ করছে কমিশন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা

নওগাঁ: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেটি ছিল না। পরিবর্তিত পরিস্থিতির পর সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। মানুষ যাতে স্বাচ্ছন্দে তাদের নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটাও নিশ্চিত করা হবে।

রোববার (২ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এর আগে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ ও বির্তকহীন ভোটার তালিকা। এর মধ্যে কমিশন এ বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে।’ ভোটার তালিকা হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য সঠিক তথ্য সংগ্রহের আহবান জানান সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐক্যমতের বিষয়। এ ছাড়াও, বিচারিক একটা বিষয় রয়েছে, যদি আদালতে গড়ায়। এটি নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো