Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: পাবনায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: অপারেশন ডেভিল হান্টে পাবনায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা জেলার পাবনা আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল হক শহিদ (নেতা শহিদ) (৬০) বেড়া উপজেলার সম্ভুপুর, গ্রামের মো. মিন্টু সরদার (৪৫) চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. মহসিন আলীকে (৩৭) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, আটক নেতারা প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

 

 

সারাবাংলা/এসডব্লিউ