Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে ১৫ কেজি গাঁজাসহ হৃদয় নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

আটক হৃদয় (২৫) উপজেলার ইদগাহপাড়ার মরহুম সুন্নত আলীর ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, তারই নেতৃত্বে দর্শনা থানার এসআই মাসুদুর রহমানসহ একদল পুলিশ মাদকবিরোধী অভিযানের সময় নিজ বাড়ি থেকে হৃদয়কে আটক করে। এ সময় তার কাজ থেকে ১৫ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক হৃদয়ের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো