Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ধাওয়ায় ট্রাক উলটে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উলটে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই ডাকাত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম পরিচয় জানা যায়নি। আহত দুই ডাকাত হলেন, রুবেল হোসেন ও মাসুদ রানা। আহত অবস্থায় আটক দুই ডাকাত মাসুদ ও রুবেলকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে ব্যারিকেট দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা ওই ছয়টি স্থানের ব্যারিকেট ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উলটে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে ।

বিজ্ঞাপন

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে। তাদের সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বাড়ি বগুড়া এবং নওগাঁ জেলার মহাদেবপুর ও রানীনগর থানায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো