Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছে নারী-শিশুসহ ২১ জন

লোকাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১২:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (২১ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

বিজ্ঞাপন

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম বলেন, ভারতের বিভিন্ন প্রদেশে হোমে থাকা এই নারী শিশুদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো