Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরের যাত্রীবাহী বাস উলটে আহত ১০

লোকাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৩:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে যশোর নাভারন-সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী হাড়িখালী এলাকার লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল। পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উলটে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শুভেন্দু বিশ্বাস জানান, ‘আহতদের মধ্যে দু’জনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন, দুর্ঘটনার পর বাসটির চালক-হেলপার পালিয়ে যান। কুচেমোড়া থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো