Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি, জরিমানা ২০ হাজার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: মিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পোশাকজাত পণ্য বিক্রি করায় নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান অভিযান চালিয়ে নড়াইলের রূপগঞ্জ এলাকায় ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের এ দুইটি প্রতিষ্ঠানকে ২০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন।

এ সময় ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান বলেন, ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের প্রতিষ্ঠান দুইটি ঈদকে সামনে রেখে ক্রেতা-সাধারণকে মিথ্যা ও লোভনীয় বিজ্ঞাপনসহ মনগড়া ডিসকাউন্ট প্রদর্শন করে ক্রেতা সাধারণকে ঠকাচ্ছে বলে আমরা প্রমাণ পেয়েছি। তাদের প্রতিষ্ঠানে ৫০ শতাংশ ও ৪০ শতাংশ ডিসকাউন্ট প্রদর্শনের বিপরীতে তারা আমাকে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পোশাকের গায়ে ট্যাগে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে প্রদর্শন করেছে। এর স্বপক্ষেও ওই দুটি প্রতিষ্ঠান কোনো বৈধ কাগজ আমাকে দেখাতে পারেনি। এসব অপরাধে এ দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ২০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সর্তক করে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় নড়াইল জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজু রহমান, ক্যাব সদস্য স্বপ্না রানী রায়, ক্যাব সদস্য হাসিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অফিস সহকারি বিউটি খানম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো