Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ বায়ু দূষণে ৩ নম্বরে ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর। বায়ু দূষণের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

রোববার (২৩ মার্চ) সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।

বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রোববার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার স্কোর ২৮১। দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই যার স্কোর ১৮৭। চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি যার স্কোর ১৮১ এবং পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় যার স্কোর ১৮০।

বিজ্ঞাপন

সূচক অনুযায়ী ঢাকার মতো পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় এর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো